২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। ডাকাত ও ছিনতাইকারি ধরতে বিশেষ এই অভিযান চালানো হয়।
পুলিশ বলছে, গত ছয় দিনে ৩৫ জন ও আগস্ট মাসে শতাধিক ছিনতাইকারী গ্রেপ্তার করা হয়।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি দাবি করেন, গ্রেপ্তার করা ছিনতাইকারীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নতুনভাবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশী অভিযানে গ্রেপ্তার হওয়া ১৪ জন হলেন কক্সবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের পূর্ব ঘোনার পাড়ার মহেশখালিয়া পাড়ার সুলতানের ছেলে মো. ইমরান (২৬), পৌরসভার ৪নং ওয়ার্ডের বড় বাজার রাখাইনপাড়ার আনোয়ার হোসেনের ছেলে খোরশেদ আলম (২৮), ৮নং ওয়ার্ডের বৈইল্লা পাড়ার জাদিরাম পাহাড় এলাকার মৃত আবু বক্করের আবু তাহের (৩৬), ৮নং ওয়ার্ডের বৈদ্যঘোনা বাইতুল ইজ্জত মসজিদের পাশের আনোয়ার হোসেনের ছেলে সোহেল ইসলাম (৩২),
৪নং ওয়ার্ডের টেকপাড়া চৌমুহনীর আব্দুল জব্বার ওরফে জাহাঙ্গীর আলমের ছেলে মো. নাইম (১৯), একই ওয়ার্ডের টেকপাড়া চৌমুহনীর ইকবাল হোসেনের রেদোয়ান (২০), কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সালামের ছেলে মো. রফিক(২২), কক্সবাজার পৌরসভার ৮নং ওয়ার্ডের বৈদ্যঘোনার মৃত আব্দুল জব্বারের ছেলে মো. আমির (৩২),
একই ওয়ার্ডের বৈদ্যঘোনার শেখ ফরিদের ছেলে মো. সাদ্দাম (৩১), নোয়াখালী জেলার সুধারাম থানার মাইজদি নিয়াজপুর এলাকার মো. মামুনের ছেলে মেহেদী হাসান সাগর (১৯), একই উপজেলার অশ্বদিয়া সাতবাড়ি এলাকার আলমগীরের ছেলে রেজাউল করিম অনি (১৯),
কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের পশ্চিম নতুন বাহারছড়ার মো. ফরিদুল আলমের ছেলে মো. ইশান (২৩), পৌরসভার ৩নং ওয়ার্ডের নতুন বাহারছড়া এলাকার মৃত নুরুল হুদার ছেলে মো. জহির (২৯) ও ৯নং ওয়ার্ডের বাদশা ঘোনা এলাকার মৃত রফিকের ছেলে রবিউল হাসান (১৯)।
ওসি মোহাম্মদ আলী বলেন, রোববার রাত ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এই ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, গেল ৬ দিনে অন্তত ৩৫ জন ছিনতাইকারী ও ডাকাত গ্রেপ্তার করা হয়েছে। জুলাই মাসে গ্রেপ্তার করা হয় শতাধিক ছিনতাইকারী।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

