কেন্দ্রীয় যুবদল নেতার জামালগঞ্জের মার্কেটে আগুন

কেন্দ্রীয় যুবদল নেতার জামালগঞ্জের মার্কেটে আগুন
ছবি: আমার দেশ

সুনামগঞ্জের জামালগঞ্জে কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের মার্কেটে রাতের আঁধারে দুষ্কৃতকারীদের দ্বারা আগুনের ঘটনা ঘটেছে।

মার্কেটের ভাড়াটিয়া আশিক মিয়া জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টায় কে বা কারা আমার দোকানের একপাশে আগুন লাগিয়ে চলে যায়। বাজারের পাহারাদার আগুন জ্বলতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এসে বালু ও পানি দিয়ে আগুন নিবায়। মার্কেটে আগুন লাগানোর খবর পেয়ে আমি দ্রুত দোকানে আসি। এসে দেখি পুলিশসহ লোকজন জড়ো হয়ে আছে। আগুন না নিভলে আমার দোকানসহ পুরো মার্কেটই জ্বলে ছারখার হয়ে যেত।

বিজ্ঞাপন

এ ব্যাপারে উপজেলা বিএনপির আহবায়ক শফিকুর রহমান ১ম যুগ্ম আহবায়ক আব্দুল মালিক ও ২য় যুগ্ম আহবায়ক আজিজুর রহমান যৌথ বিবৃতিতে বলেন, যুবদলের কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমানের মার্কেটে যারা আগুন সন্ত্রাস করেছে, তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি।

শান্তি প্রিয় জামালগঞ্জকে আগুন সন্ত্রাসের মাধ্যমে যারা অশান্তি সৃষ্টির জন্য পাঁয়তারা করছে, তাদের আমরা সাংগঠনিকভাবে মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছি । শীঘ্রই আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে নিয়ে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আরও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, জামালগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান ও উপজেলা ছাত্রদলের আহবায়ক তৌফিকুর রহমান প্রমূখ।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বন্দে আলী বলেন, রাত ১২টা চল্লিশ মিনিটে যুবদলের কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান সরকারের ভাড়াটিয়া ফার্নিচারের দোকানে আগুন লাগানোর খবর পাই।

আগুন লাগানোর খবর শুনামাত্রই ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়। তাৎক্ষণিক বাজারের পাহারাদার সহ আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন