
চোর সন্দেহে তরুণকে পিটিয়ে হত্যা, ফিলিং স্টেশনের ম্যানেজারসহ আটক ২
জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে বাদশা (২৭) নামে এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামালগঞ্জ ফিলিং স্টেশনের ম্যানেজারসহ দুজনকে আটক করেছে পুলিশ। একই ঘটনায় মাজেদুল ইসলাম (১৯) নামে আরও এক তরুণ গুরুতর আহত হয়েছেন। নিহত বাদশা ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের নলপুকুর গুচ্ছগ্রাম























