দিনাজপুরে দেশের বৃহত্তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরে দেশের বৃহত্তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

দিনাজপুর গোর-এ-শহীদ ময়দানে দেশের বৃহত্তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমী।

বিজ্ঞাপন

জামাতে অংশ নেন সদর আসনে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিরা।

অপরদিকে, জেলা শহরের চাউলিয়াপট্টি-দক্ষিণ লালবাগ ঈদগাহ মাঠ, পশ্চিম পাটুয়াপাড়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ, বালুয়াডাঙ্গা ঈদগাহ মাঠ, লালবাগ ফুটবল খেলার মাঠ, ইকবাল স্কুল মাঠ, তফিউদ্দিন মেমোরিয়াল স্কুল ঈদগাহ মাঠ, সুইহারি ঈদগাহ মাঠসহ জেলা শহরের অর্ধশতাধিক ঈদগাহ মাঠ ও মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন