মেহেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ১০

মেহেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ১০

মেহেরপুর শহরের ওয়াবদা মোড় এলাকায় বাস উল্টে নারী-পুরুষ ও শিশুসহ অন্তঃত ১০জন আহত হয়েছে। এদের মধ্যে ৫ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের ওয়াবদা মোড় এলাকায় একটি ইজিবাইককে সাইট দিতে গিয়ে বাসটি পাশের ডোবার মধ্যে পড়ে যায়। এতে ১০ জন যাত্রী আহত হয়। আহতরা হলেন, মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের ববিতা খাতুন (৪৫), প্রিয়া খাতুন (১৮), সদর উপজেলার আশরাফপুর গ্রামের মিলন (১৮), চাঁদবিল গ্রামের রেনুয়ারা খাতুন (৫৪), দক্ষিণ শালিকা গ্রামের ওসমান (২৮)।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর বলেন, বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। বাসটি উদ্ধার শেষ হলে বাসের নিচে কেউ চাপা পড়ে আছে কি না জানা যাবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন