হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ জোন-২-এর আওতায় কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাক্ষণবাড়িয়া জেলায় উত্তীর্ণ ছাত্রদের বিভাগীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম মাদ্রাসা-ই হোসাইনিয়া শাহী জামে মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চেয়ারম্যান শাইখুল কোরআন ক্বারি আব্দুল হক।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ জোন-২-এর প্রধান উপদেষ্টা ও চৌদ্দগ্রাম মাদ্রাসা-ই হোসাইনিয়া দারুল উলুমের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ সাইয়্যেদ শাহ মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে এবং প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুফতি আবদুল আউয়ালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ-২-এর সভাপতি মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মাওলানা ওজায়ের কাসিমী, অর্থ সম্পাদক মাওলানা মো. উল্লাহ এবং কুমিল্লা জেলা জোন-২-এর সভাপতি মাওলানা ইয়াকুব, সমাজসেবক পেয়ার আহমদ মোল্লা, প্রবাসী মো. নুরুন্নবী, মোহাম্মদ রাসেল, বীর মুক্তিযোদ্ধা হাবিলদার দেলোয়ার হোসেন, মোতাহের হোসেন চৌধুরী শিপু, ফেনী জেলা সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, বাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মাওলানা মোবারক উল্লাহ, চাঁদপুর জেলা সভাপতি মাওলানা রাশেদ, চৌদ্দগ্রাম উপজেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, সেক্রেটারি হাফেজ আবদুল আউয়াল সুমন, সহ-সেক্রেটারি মাওলানা জাকারিয়া আমিনী, সাহিত্য শিক্ষা বিষয়ক সম্পাদক হাফিজ রহিমুল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ ইমদাদুল হক ও সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ জোন-২-এর প্রধান উপদেষ্টা সাইয়্যেদ শাহ মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘যদি আমরা আগামী দিনের সূর্যসন্তান আগামী প্রজন্মের হৃদয়ে কোরআনের বাণী পৌঁছাতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক হবে। আমরা মুসলমান হিসেবে আমাদের সন্তানদের প্রথমে কোরআনের শিক্ষা প্রদান করব। মনে রাখতে হবে, কোরআনি শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না। আমরা সবাই ছাত্র, শিক্ষক, অভিভাবক ও সর্বস্তরের মুসলমান আগামী প্রজন্মকে আদর্শবান হিসেবে গড়ে তুলতে যত্নবান হবো, ইনশাআল্লাহ। তাহলে আমাদের সমাজ থেকে দূর হবে সর্ব রকমের পাপাচার, অন্যায়, অপরাধ, লুটতরাজ ও ব্যভিচার ইত্যাদি।’
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চেয়ারম্যান শাইখুল কোরআন ক্বারি আব্দুল হক বলেন, ২০২৬ শিক্ষাবর্ষে সারা বাংলাদেশে সব উপজেলা ও জেলায় আড়াই লাখ ছাত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।
এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আগামী দিনে দেশের আলেম ও বিজ্ঞ গুণীজন তৈরি হবে। এ দেশের আপামর জনতা যদি কোরআনের ছাত্রদের সঙ্গে সততার সঙ্গে জীবন পরিচালনা করে, তাহলে সবার জীবন হবে কোরআনময় আলোকোজ্জ্বল। যেমনিভাবে কোরআন উজ্জ্বল ও শান্তিময়, তেমনিভাবে সবার জীবন হবে শান্তিময়। তাই সর্বস্তরের মানুষকে কোরআনমুখী হওয়ার আহ্বান জানিয়ে সব হিফজ মাদরাসা ওস্তাদদের কোমলমতি ছাত্রদের প্রতি পিতৃতুল্য স্নেহের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
বক্তব্য শেষে অতিথিরা ১০ বছরের মধ্যে হিফজ সম্পন্নকারী ছাত্রদের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন এবং প্রতিযোগিতা শেষে বিজয়ী ছাত্রদেরকে ক্রেস্ট এবং সম্মাননা প্রদান করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

