আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ধামইরহাটে আদিবাসী স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

ধামইরহাটে আদিবাসী স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

নওগাঁর ধামইরহাট উপজেলায় লিমা পাহান (১৭) নামে এক আদিবাসী স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) বিকাল ৫টায় উপজেলার হাটনগর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে ওই এলাকার নিমাই পাহানের বড় মেয়ে।

স্থানীয়রা জানান, পরিবারের সকলে দৃষ্টির আড়ালে বিকালে নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। পরে পরিবারের লোকজন মরদেহ দেখে থানা পুলিশে খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। নিহত শিক্ষার্থী ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন বলে স্থানীয়রা জানান।

বিজ্ঞাপন

ধামইরহাট থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...