ব্যানার-ফেস্টুন ও লাল ক্যাপ উদ্ধার

সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের মিছিল করার সময় ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। শুক্রবার সকালে নগরীর জেলরোড থেকে ধোপাদীঘির পাড় পর্যন্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি ব্যানার, পাঁচটি ফেস্টুন ও ১৫টি লাল ক্যাপ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন—শাহেক আহমেদ, মুন্না আহমেদ, দেলোয়ার হোসেন, মোহাম্মদ সেলিম আহমেদ, তানিম ইকবাল, সালেহ আহমেদ, ফাহিম হাসান রনি, জাকের খান, কিবরিয়া আহমেদ, জুনায়েদ আহমেদ, আলী আহমদ ও এসএম নাদিম।

বিজ্ঞাপন

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ছয়জন জকিগঞ্জের, চারজন কানাইঘাটের এবং দুজন দক্ষিণ সুরমার বাসিন্দা।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি-সিটিএসবি) আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মহানগর পুলিশের সিটিএসবি (গোয়েন্দা বিভাগ) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা পুলিশের একাধিক টিম এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন