টঙ্গীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে মৃত্যু

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

টঙ্গীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে মারধর করা হয়েছে গ্রীন ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে। মঙ্গলবার রাতে টঙ্গীর পাগাড়ে সালামের ইটের খোলা গেটসংলগ্ন জামতলা রোডে এ ঘটনার পর বৃহস্পতিবার ভোরে ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, মঙ্গলবার রাতে দুই পক্ষের সংঘর্ষে গ্রীন ইউনিভার্সিটির মঞ্জুরুল ইসলাম হাসিবকে (২৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আকাশ (২৫) ও ইমরান হাসান অনিক (২৪) নামে আরো দুজন আহত হয়েছেন।

এ ঘটনায় একই এলাকার আয়াত আলীর ছেলে জােবায়ের হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

এলাকাবাসী জানায়, পূর্বশত্রুতার জেরে গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পাগাড় ইটের খোলা গেটসংলগ্ন জামতলা রোড এলাকায় আকাশ, অনিক ও হাসিবের সঙ্গে প্রতিপক্ষ জোবায়ের হোসেনের লোকজনের তীব্র বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধলে জোবায়ের ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে আকাশ, অনিক ও হাসিবকে এলােপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে হাসিবের অবস্থার অবনতি হলে তাকে ধানমন্ডির গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে হাসিবের মৃত্যু হয়।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমান বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জোবায়ের হোসেন নামে একজনকে গ্রেপ্তার করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...