বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে স্কুলছাত্র রাতুল নিহতের মামলায় মঞ্জু সরকার নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার শহরের চারমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মঞ্জু সরকার পালশা সরকার পাড়া এলাকার আব্দুর রহমান সরকারের ছেলে। তার বিরুদ্ধে রাতুল হত্যা মামলা রয়েছে এবং তিনি সেই মামলার ৩০ নম্বর আসামি।
সে দীর্ঘদিন ধরে বগুড়া চারমাথা বাস টার্মিনাল এলাকায় বিশাল পরিবহন ব্যবসা নিয়ন্ত্রণ করত। তার সরকার ট্রাভেলস্ নামে পরিবহন ব্যবসাও রয়েছে। ৫ই আগস্টের পর থেকে সে ঢাকা সহ বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের চারমাথা এলাকা থেকে স্কুলছাত্র রাতুল হত্যা মামলার ৩০ নম্বর আসামি মঞ্জু সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

