আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কোরআনের পথ ধরেই দেশে ইসলাম কায়েম হবে: জামায়াত আমির

স্টাফ রিপোর্টার, পাবনা

কোরআনের পথ ধরেই দেশে ইসলাম কায়েম হবে: জামায়াত আমির

‎জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল কোরআন মানবজাতির শ্রেষ্ঠ গ্রন্থ। কোরআনের দেখানো পথ ধরেই বাংলাদেশে ইসলাম কায়েম হবে। দুর্নীতিমুক্ত দেশ গঠন করা হবে। দুর্নীতির জাল ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হবে। দুর্নীতবাজের অস্তিত্বও দেশে থাকতে দেব না।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল তিনটার দিকে ঈশ্বরদীর টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে ঢাকায় যাওয়ার পথে হার্ট এ্যাটাকে মৃত্যুবরণকারী জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমান কলমের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যর তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যেখানে দুর্নীতি সেখানেই প্রতিবাদ করা হবে। যতদিন দেশের মানুষের মুক্তি না মিলবে ততদিন লড়াই চলবে। পেছনের জালিম ও সামনের জালিম যতই শক্তিশালী হোক জামায়াত তার চেয়েও বেশি শক্তিশালী হবে। এই সংগঠন কোনো জালিমের ভয় করে না।

‎অনিয়ম-দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে লড়তে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলে তিনি বলেন, লড়াই করতে আপনারা তৈরি আছেন তো। এটা চলমান থাকবে। আমি সেদিন মঞ্চ থেকে পরে গিয়েছিলাম। আপনারা অনেক কষ্ট পেয়েছেন। আমি যেন দৌড়ের থেকে দুনিয়ার জীবন শেষ করে শহীদ হিসেবে কবুল করেন। আমাদের জন্য দোয়া করবেন। জাতির কল্যাণ চিন্তা করার তৌফিক দান করুন।

‎এর আগে সকালে খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমীর আবু সাঈদের কবর যিয়ারত করে হেলিকপ্টার যোগে পাবনার ঈশ্বরদীর স্টেডিয়াম মাঠে অবতরণ করেন। এরপর চর মিরকামারীর কবরস্থানের কবর জিয়ারত করেন। এরপর মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাত করেন। এছাড়াও গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

‎এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, সাবেক মাওলানা আব্দুর রহিম, নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, সেক্রেটারি আব্দুল গাফ্ফার খান, সহকারী সেক্রেটারি আবু সালেহ আব্দুল্লাহ, এসএম সোহেলসহ অন্যান্য নেতাকর্মীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন