আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পথসভায় নাহিদ ইসলাম

আন্দোলনে আপস করিনি, ভবিষ্যতেও করব না

স্টাফ রিপোর্টার, পাবনা

আন্দোলনে আপস করিনি, ভবিষ্যতেও করব না

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২৪-এর গণঅভ্যুত্থানে জনগণকে সাথে নিয়ে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছিলাম। সেই আন্দোলনে আমরা কারো সঙ্গে আপস করিনি, ভবিষ্যতেও করব না।

সোমবার রাত ১১টায় পাবনা শহরের ট্রাফিক মোড়ে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। পাবনা, নাটোর, সিরাজগঞ্জ এনসিপির পদযাত্রা উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম বলেন, দেশের স্বার্থে আসুন ঐক্যবদ্ধ হই, দেশের উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়ে আমরা কোনো আপোষ করব না। জনগণকে সাথে নিয়ে রাজপথে থাকবো যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত।

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে তিনি বলেন, আমার ভাই-বোনেরা শহীদ হয়েছেন। তাদের শহীদি মর্যাদা ও সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে। এজন্য প্রয়োজন জুলাই সনদ। এই দাবিতে আমরা অনড় অবস্থানে।

তিনি বলেন, এই পাবনা উত্তরবঙ্গের অন্যতম জেলা, এখানে ২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্র, শিক্ষক ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদকে প্রতিহত করেছিল। সেই দুঃসময় পাবনাবাসী তথা দেশবাসী জানে। পাবনাবাসীকে বলতে চাই দেশের পরিবর্তনে আপনারা যে ভূমিকা নিয়েছিলেন দেশের উন্নয়নে আপনাদের সেটা বুঝিয়ে দেওয়া হবে। কোন ষড়যন্ত্রকারীকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, স্বৈরাচারীর দোসরদের পাশবিকতার চরম পর্যায়ে আপনার সন্তানের রক্তে রঞ্জিত হয়েছে। সেই রক্ত যেন বৃথা না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।

পথসভায় উপস্থিত ছিলেন- উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, নাটোর জেলা যুগ্ম সমন্বয়কারী আব্দুর মান্নাফসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন