ময়মনসিংহ সদর উপজেলায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-ফুলপুর সড়কে আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি সিএনজিচালিত অটোরিকশা ফুলপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আলালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
এসআই ফরিদ জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

