যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতিপ্রার্থী অধিকাংশ অভিবাসীকে গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করার সময় দেশ ছাড়তে হবে না। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) দপ্তর এ কথা জানিয়েছে। এর আগে বলা হয়েছিল, স্থায়ী বসবাসের অনুমতিপ্রার্থী অভিবাসীদের গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করতে নিজ দেশে ফিরে যেতে হবে।
অভিবাসীদের গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করার সময় দেশে থাকার অনুমতি দেওয়ার দীর্ঘদিনের নীতি থাকা সত্ত্বেও নির্দেশনায় বলা হয়েছিল যে, এখন থেকে ব্যতিক্রম ছাড়া অন্যদের অপেক্ষা করার সময় নিজ দেশে ফিরে যেতে হবে।
তবে ডিএইচএস শুক্রবার জানিয়েছে, কোনো আবেদনকারী যুক্তরাষ্ট্রের বাইরে থেকে গ্রিন কার্ড প্রক্রিয়া সম্পন্ন করবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত অভিবাসন কর্মকর্তাদের ওপর নির্ভর করবে।
ডিএইচএসের একজন মুখপাত্র বলেছেন, ভিসা মেয়াদোত্তীর্ণ হওয়া বা অন্যান্য অভিবাসন সংক্রান্ত উদ্বেগের মতো কিছু বিষয় কর্মকর্তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। তবে, ঠিক কারা এর দ্বারা প্রভাবিত হতে পারেন, সে বিষয়ে ডিএইচএস বিস্তারিত কোনো তথ্য দেয়নি।
ডিএইচএস ইঙ্গিত দিয়েছে যে, গ্রিন কার্ড প্রত্যাশী অভিবাসীদের সংখ্যাগরিষ্ঠ অংশ তাদের আবেদন পর্যালোচনা চলাকালীন যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি পাবেন।
সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি এখনো চূড়ান্ত হয়নি: ইরান