ঈদের দিনে স্ত্রীকে মারধর, গ্রেপ্তার স্বামী

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

ঈদের দিনে স্ত্রীকে মারধর, গ্রেপ্তার স্বামী

লক্ষ্মীপুরে ঈদের দিন স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ নোয়াখালী কোম্পানি কমান্ডার মো. মুহিত কবির সেরনিয়াবাত।

বিজ্ঞাপন

এর আগে, শুক্রবার রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে রিয়াজুল ইসলাম রাজুকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

জানা যায়, প্রায় ১০ বছর আগে লক্ষ্মীপুর সদর উপজেলার ভাঙ্গাখাঁ ইউনিয়নের রিয়াজুল ইসলাম রাজুর সঙ্গে পূর্ণিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এরই জের ধরে ঈদের দিন পূর্ণিমা আক্তারকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান রাজু। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকায় পাঠান।

এ ঘটনায় পূর্ণিমা আক্তারের মা পাখি বেগম বাদী হয়ে মো. রাজুকে প্রধান আসামি করে সদর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন।

র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. মুহিত কবির সেরনিয়াবাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...