চট্টগ্রামের লোহাগাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হামলায় মাহমুদুল হক নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার পদুয়া ইউনিয়নের আলী সিকদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহমুদুল একই এলাকার বাসিন্দা।
বিজ্ঞাপন
লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, বাড়ির পাশের জমি নিয়ে দীর্ঘদিন ধরে মাহমুদুলের সঙ্গে নিজের বড় ভাই মুহাম্মদ আলীর পরিবারের বিরোধ চলছিল। আজ সকালে ওই জমিতে ঘর করছিলেন আলীর ছেলে মুজিবুর রহমান ও মোস্তাফিজুর রহমান।
খবর পেয়ে পদুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লেয়াকত আলীকে নিয়ে ঘটনাস্থলে যান মাহমুদুল। এ সময় লাঠি দিয়ে পিটিয়ে তাকে আহত করেন মুজিবুর, মোস্তাফিজুর ও তাদের ভাগিনা মো. শাকিল । পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

