বরিশালে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের পাল্টাপাল্টি শোভাযাত্রা

বরিশাল অফিস

বরিশালে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের পাল্টাপাল্টি শোভাযাত্রা

বরিশালে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের পাল্টাপাল্টি মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ সময় একে অপরের উপর নানা অভিযোগ করার পাশাপাশি উভয় পক্ষই এবারের বিশ্বকাপ জয়ের আশাবাদ ব্যক্ত করেন।

শুক্রবার বিকেল তিনটায় বরিশাল নগরীর বেলস পার্কে আর্জেন্টিনা এবং বিকেল ৪ টায় ব্রাজিলের সমর্থকদের পৃথক ২টি মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পৃথক ২টি আয়োজনে পিকআপ ভাড়া করে সাউন্ড সিস্টেমের আয়োজন করা হয়। সেখানে বিশ্বকাপের নানা গান বাজতে থাকে।

বিজ্ঞাপন

এছাড়া ২ দলের বড় বড় পতাকাও নিয়ে আসেন সমর্থকরা। পরে দুই দলের সমর্থকরাই শতাধিক মোটরসাইকেল নিয়ে পৃথক শোভাযাত্রা ২টি বের হয়৷ শোভাযাত্রা ২টি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারো বেলস পার্কে এসে শেষ হয়।

এ সময় আর্জেন্টিনা ভক্তরা দাবি করেন, গতবারের মতো এবারেরও বিশ্বকাপ দখলে থাকবে তাদের। ব্রার্জিলের বিশ্বকাপ জয়ের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে বলেও দাবি করেন তারা।

তবে ব্রাজিল সমর্থকরা জানান, ব্রাজিলের এবারের বিশ্বকাপ জয় কেউ আটকে রাখতে পারবে না। আর্জেন্টিনা হাত দিয়ে গোল দেয়া ছাড়া কোন বিশ্বকাপ জয় করতে পারেনি। ফলে এবারের উন্নত প্রযুক্তি সমৃদ্ধ বিশ্বকাপ আয়োজনের কোন খেলাতেই হাত দিয়ে গোল করার সুযোগ পাবেননা আর্জেন্টিনা। ফলে আর্জেন্টিনার হার নিশ্চিত বলে দাবি তাদের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...