আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৬

রাজশাহী অফিস

রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৬
রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

বিএনপির দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জনসহ পুলিশ ও এক স্থানীয় সাংবাদিক আহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় তানোর উপজেলার ডাকবাংলা মাঠ থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিলের সময় এ সংঘর্ষ হয়।

মনোনয়ন বঞ্চিত প্রার্থী সুলতানুল ইসলাম তারেকের সমর্থকরা প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল বের করেন। মিছিলটি উপজেলা হয়ে থানা মোড়ের দিকে অগ্রসর হলে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল শরিফ উদ্দিনের সমর্থকরা বাধা দেন। এ সময় দু’পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে দফায় দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন