৩ শতাধিক খেলোয়াড়ের সঙ্গে ইউএনওর মিট দ্য প্লেয়ার

৩ শতাধিক খেলোয়াড়ের সঙ্গে ইউএনওর মিট দ্য প্লেয়ার
ইউএনও ও কর্মকর্তাদের সঙ্গে খেলোয়াড়রা। ছবি: আমার দেশ

নীলফামারীর কিশোরগঞ্জের ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ মিট দ্য প্লেয়ারে ব্যাপক সাড়া পড়েছে। উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে তিন শতাধিক খেলোয়াড় জড়ো হয় স্টেডিয়াম মাঠে। চায়ে চুমক দিতে দিতে ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হয় খেলোয়াড়েরা। তারা খেলার সরঞ্জাম ও খেলার মাঠের সমস্যা নিয়ে কথা বলেন। নোট নিয়ে তা সমাধানের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন ইউএনও। ব্যতিক্রমী উদ্যোগটির আয়োজন করে উপজেলা ক্রীড়া সংস্থা।

সোমবার বিকেলে স্থানীয় মিনি স্টেডিয়াম মাঠে সারিবদ্ধ হয়ে তিন শতাধিক খেলোয়াড়ের অংশগ্ৰহণে মিট দ্যা প্লেয়ার অনুষ্ঠিত হয়। এ সময় ইউএনও আরিফুর রহমান অন্যান্য অফিসারসহ মাঠে প্রবেশ করেন। খেলোয়াড়সহ সবার হাতে চায়ের কাপ। চায়ে চুমক দিতে দিতে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।

বিজ্ঞাপন

এতে খেলোয়াড়েরাও খুশি। পরিচিতি পর্ব শেষে বক্তব্যে ইউএনও আরিফুর রহমান বলেন, ‘মাদক, জুয়া, বাল্যবিবাহসহ সব সামাজিক ব্যাধি রোধে খেলাধুলার বিকল্প নেই। গ্রামের প্রতিটি মাঠ যেন তোমাদের পথচারণায় মুখরিত থাকে। খেলাধুলায় ভরে উঠুক প্রতিটি মাঠ— এই প্রত্যাশা করি। খেলাধুলার সমস্যার সমাধানে প্রশাসন সব সময় পাশে থাকবে।’

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী, উপজেলা প্রকৌশলী মাকছুদার রহমান, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আতাউল গণি ওসমানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, এমপি প্রতিনিধি দেলোয়ার হোসেন, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, উপজেলা ক্রীড়া সংস্থার সুমন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন