আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জনগণের অভূতপূর্ব সাড়া পেয়েছি: রেজাউল করিম

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

জনগণের অভূতপূর্ব সাড়া পেয়েছি: রেজাউল করিম

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ভোট দিয়েছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ও দাঁড়িপাল্লার প্রার্থী রেজাউল করিম। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী কে ডি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, সর্বপর্যায়ের মানুষের যে অভূতপূর্ব সাড়া আমি তৃণমূল পর্যায়ে দেখেছি, সেটা আমার প্রত্যাশা থেকে বেশি। আশা করি এখন যদি তারা ভোট প্রয়োগ করতে পারে, ইনশাআল্লাহ ১১দলীয় জোট, এই জনপদে আমাদের দীর্ঘদিনের যে স্বপ্ন ইনসাফের বাংলাদেশ, সেটি প্রতিষ্ঠিত করতে সক্ষম হব। 

তিনি আরো বলেন, ‘জয়কে কীভাবে বরণ করবে এর থেকে বরং যদি পরাজিত হয়, সেটি তিনি কীভাবে মেনে নেবেন, এটি খুবই গুরুত্বপূর্ণ। ক্ষমতার মালিকানা কিন্তু আল্লাহর পক্ষ থেকে। জয়পরাজয়ের মালিক জনগণ, তারা যে রায় দেবেন,  আমি ব্যক্তিগতভাবে তা মেনে নেব।’

এ আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জামায়াত প্রার্থী রেজাউল করিমসহ ছয়জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।

প্রসঙ্গত, লক্ষ্মীপুরের চারটি আসনে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় এবার ১৬ লাখ ৫ হাজার ১২১ জন ভোটার ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেওয়ার কথা রয়েছে। 

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...