ফেনীর মুহুরী নদীর বল্লারমুখা বাঁধ পুনঃর্নির্মাণ কাজে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ বাধা দিলেও বাঁধ পুনঃর্নির্মাণে অনঢ় স্থানীয়রা। বাঁধটি পানি উন্নয়ন বোর্ড পুনঃনির্মান শুরু করলে এগিয়ে এসেছেন এলাকাবাসী।
তাদের অভিযোগ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছিল বিএসএফ।
তবে,বর্ষার মৌসুমের আগে বাড়িঘর ও সহায়সম্বল বাঁচাতে বেড়িবাঁধটি পুনঃর্নির্মাণ কাজ চালিয়ে নিতে অনড় অবস্থানে স্থানীয় বাংলাদেশীরা। ঠিকাদারের লোকদের কাজে সহায়তা করে বাঁধটি পুনঃনির্মাণে সম্পৃক্ত হয়েছেন এলাকাবাসী।
গত বছর জুলাই-আগস্টে ভারতীয় পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানির তোড়ে ফেনীর মুহুরী নদীর তীরবর্তী পরশুরাম উপজেলার নিজকালিকাপুর সীমান্ত এলাকার বল্লারমুখা বেড়িবাঁধের দু’স্থানে এক শ’ ৯০ মিটার ও ৭০ মিটার বেড়িবাঁধ ভেঙে ব্যাপক ক্ষতি হয়েছিলো স্থানীয় বাংলাদেশীরা ।
বন্যার পানি চলে যাওয়ার পর থেকে বাঁধটি পুনঃর্নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী। এতে আপত্তি বিএসএফের। এরপরও প্রায় ৭ কোটি ২২ লাখ ব্যয়ে এ বেডিবাঁধটি পুনর্নির্মাণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। গত কয়েকদিন পূর্বে বাঁধটি পুনঃনির্মান কাজে নেমে পড়ে সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বল্লারমুখা বেড়িবাঁধের দুই স্থানের মধ্যে ১৯০ মিটারের কাজে বাধা না দিলেও ৭০ মিটার বাঁধের অংশে ৩০ মিটার দুই দেশের সীমান্তের ১৫০ গজের মধ্যে দাবি করে বিএসএফ এতে বাধা সৃষ্টি করতে চাইছে।
তবে, ফেনীস্থ-৪ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মো: মোশারফ হোসেন বলেন, সীমান্তের দেড়শ গজের বাইরের এক অংশে ১৯০ মিটার ও অপর অংশে ৪০ মিটারের দুটি বেড়িবাঁধ পুনঃর্নির্মাণের কাজ চলছে। বাকি
৩০ মিটারের বিষয়ে বিএসএফের সঙ্গে নিবিড় আলোচনা অব্যাহত রয়েছে। কাজ চলমান থাকাকালেই দু'পক্ষের আলোচনার মধ্যদিয়ে বেড়িবাঁধের পুনঃনির্মাণ শেষ করা সম্ভব হবে।
এছাড়া পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদারও বল্লারমুখা বাঁধের পুনঃনির্মাণ কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

