পাবনার আটঘরিয়ায় ড্রামট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রাতুল ইসলাম (২১) নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। গুরুতর আহত ওই নারীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার বিকালে আটঘরিয়ার দেবোত্তর-একদন্ত সড়কের ত্রিমোহনায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাতুল পাবনা পৌর শহরের পাওয়ার হাউজপাড়া পৈলানপুর মহল্লার নান্নু মিয়ার ছেলে।
আটঘরিয়া থানার ওসি শফিকুজ্জামান সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, রাতুল বিকালে পাবনা থেকে তার চাচাতো বোনকে নিয়ে মোটরসাইকেলযোগে একদন্তে যাচ্ছিলেন। পথে ত্রিমোহনায় বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন তারা।
পরে স্থানীয়রা উদ্ধার করে রাতুলকে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তারও চাচাতো বোনকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা রাতুলকে মৃত ঘোষণা করেন।
ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।
এফ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

