আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএনপিতে চাঁদাবাজ, দখলবাজের জায়গা নেই: আমান উল্লাহ

স্টাফ রিপোর্টার, কেরানীগঞ্জ

বিএনপিতে চাঁদাবাজ, দখলবাজের জায়গা নেই: আমান উল্লাহ

বিএনপিতে চাঁদাবাজ, দখলবাজের জায়গা নেই। যারা চাঁদাবাজি করে তারা বিএনপির কেউ না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক ডাকসুর ভিপি ও সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান।

বৃহস্পতিবার কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, দীর্ঘ ১৬বছর মানুষ মুখ খুলে কথা বলতে পারেনি। ঘরে ঠিকমতো ঘুমাতে পারেনি। বিএনপি নেতা কর্মীরা শত শত গায়েবি মামলা খেয়েছে। ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের জন্য কাজ করছে। তারা কিছু কিছু বিষয়ে সংস্কার করছে। প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেয়ার জন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান।

কলাতিয়া কলেজের গভর্নিং কমিটির সভাপতি মফিজুর রহমান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহফুজা আক্তার, ঢাকা জেলা যুবদলের যুগ্ন আহবায়ক, আরিফুর রহমান মিন্টু, হযরতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, আলামিন টুলু, কলাতিয়া মডার্ন হসপিটালের এমডি ডা. রফিকুল ইসলাম প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন