কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পূর্বপাড়া জামে মসজিদে ঈদুল আজহার নামাজ শেষে এ সংঘর্ষ হয়।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের সামনে কোরবানির গরুর মাংস বণ্টন নিয়ে কামরুল মোল্লা ও আবু বক্কার মুন্সির লোকজনের মধ্যে কথাকাটাকাটি চলছিল। একপর্যায়ে উভয় পক্ষ চরম পর্যায়ে চলে যায়। মসজিদ কমিটির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান জানান, উপয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়ার পর বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন