বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইসলাম স্বাধীন

বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইসলাম স্বাধীন

বগুড়া সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রথম প্রশাসক হিসেবে এম আর ইসলাম স্বাধীনকে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

বিজ্ঞাপন

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক হিসেবে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগকৃত প্রশাসক স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ২৫ ক-এর উপধারা (৩) অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করবেন। তিনি বিধি মোতাবেক ভাতা পাবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন