জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
ছবি: আমার দেশ

জামালপুরের দেওয়ানগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

শনিবার সকাল ৬টায় দেওয়ানগঞ্জ সুগার মিলসংলগ্ন গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। তার বয়স আনুমানিক ২৭ বছর বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্ত ও অন্যান্য আইনগত প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

জামালপুর রেলওয়ে থানার ওসি তাপস চন্দ্র পণ্ডিত বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, লাশের পরিচয় নিশ্চিত করতে স্থানীয় থানাগুলোসহ সংশ্লিষ্ট বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরিচয় শনাক্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন