বরিশালে নানকের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ

বরিশালে নানকের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ
নানকের বাসা। ছবি: আমার দেশ

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বরিশালের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। ১৯ নভেম্বর দিবাগত রাতে নগরীর বটতলার বাসায় এ ঘটনা ঘটে। তবে প্রাথিমিকভাবে বড় ধরনের কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র জানায়, বৃহস্পতিবার ভোররাতে বিক্ষুব্ধ জনতা নানকের বাসায় ইট-পাটকেল নিক্ষেপ করে বাসার জানালার গ্লাস ভাঙচুর করে। একপর্যায়ে তারা ওই বাসার নিচে গার্ডের রুমে আগুন ধরিয়ে দেয়। এছাড়া বিক্ষুব্ধ জনতা নানকের বাসার সামনে থাকা কয়েকটি সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয়। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা এবংবিএনপির সংসদ সদস্যদের বাসায় অগ্নিসংযোগের ঘটনার জেরে দেশের বিভিন্ন স্থানে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় বরিশাল, পটুয়াখালী পিরোজপুরসহ বিভিন্ন স্থানে আওয়ালীগ নেতাদের বাসভবনেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন জাহাঙ্গীর কবির নানক। এছাড়া, গত ১৮ নভেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) ২৫৯ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে নানক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার আমার দেশকে বলেন, নানকের বাসায় আগুন দেওয়া হয়েছে এমন একটি খবর শুনেছি। তবে এখনো বিস্তারিত কিছুই জানতে পরিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন