চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির আন্দোলনে সংঘর্ষে পুলিশের ওপর হামলার ঘটনায় টিটু মহাজন নামে এক ইসকন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে একটি সংস্থা। সোমবার বিকেলে লোহাগাড়া থানার কলাউজান এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান আমার দেশকে নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর একটি টিম ইন্টেলিজেন্স ইউনিটের সহায়তায় ওই ইসকন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে লোহাগাড়া থানায় আছেন। চট্টগ্রাম থেকে ডিবির টিম এসে নিয়ে যাবে।
গত বছরের ২৭ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তিরে আন্দোলনে সংঘর্ষের ঘটনায় পৃথক তিনটি মামলা হয়। এসব মামলায় ৭৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৪০০ জনকে আসামি করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে বলে জানান ওসি আরিফুর রহমান।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

