নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে গভীর রাতে আগুন

নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে গভীর রাতে আগুন

নাটোরে শনিবার গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার ভোররাত ৪টার দিকে শহরের ভবানীগঞ্জ এলাকায় সরকারি পাবলিক লাইব্রেরির সামনের স্তম্ভে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জুলাইযোদ্ধা সাজ্জাদ আহমেদ জানান, নাটোরের জুলাই স্মৃতিস্তম্ভটি উন্মুক্ত স্থানে অবস্থিত। বেস্টনি না থাকায় স্তম্ভটি অনিরাপদ। প্রশাসনকে নিরাপত্তার জন্য জানিয়েও কোনো ব্যবস্থা নেয়নি তারা। আগুন দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। দেশকে একটা গোষ্ঠী অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

নাটোর সদর থানার ওসি মনসুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন