নৌবাহিনীকে উন্নত প্রতিরক্ষা সরঞ্জামে সজ্জিত করছে ইরান

নৌবাহিনীকে উন্নত প্রতিরক্ষা সরঞ্জামে সজ্জিত করছে ইরান
মেহেরদাদ আখলাঘি। ছবি: বার্তা সংস্থা মেহের

ইরানের প্রতিরক্ষামন্ত্রী মেহেরদাদ আখলাঘি বলেছেন, নৌবাহিনীকে সবচেয়ে আধুনিক প্রতিরক্ষাব্যবস্থায় সজ্জিত করা হবে। শনিবার জাতীয় নৌবাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

বার্তায় প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের নৌবাহিনীকে উন্নত প্রতিরক্ষা সরঞ্জামে সজ্জিত করা, দেশীয় নৌপ্রযুক্তির বিকাশ এবং প্রতিরক্ষা উৎপাদন ও সহায়তা অবকাঠামো শক্তিশালী করতে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞাপন

তিনি বলেন, গৌরবোজ্জ্বল ইতিহাসজুড়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী দেশের সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা ক্ষেত্রে কার্যকর উপস্থিতির মাধ্যমে বাহিনীটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

আখলাঘি আরো বলেন, সমুদ্রের কৌশলগত গুরুত্ব এবং অঞ্চলের সংবেদনশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নৌবাহিনীর যুদ্ধ ও পরিচালন সক্ষমতা এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর সঙ্গে সমন্বয় দেশের প্রতিরক্ষাশক্তি ও প্রতিরোধ সক্ষমতার অন্যতম প্রধান ভিত্তি।

সশস্ত্র বাহিনীর সাহসী কমান্ডারদের নিষ্ঠা এবং সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ও খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কৌশলগত দিকনির্দেশনায় নৌবাহিনীর এই প্রস্তুতি ও সক্ষমতা আরো জোরদার করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীকে নিরবচ্ছিন্ন সহায়তা প্রদান প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীর রসদ মন্ত্রণালয়ের অন্যতম কৌশলগত দায়িত্ব।

তিনি আরো বলেন, দেশের বৈজ্ঞানিক, শিল্প ও প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে নৌবাহিনীর সামর্থ্য বৃদ্ধি, দেশীয় ও অত্যাধুনিক প্রযুক্তির উন্নয়ন, পরিচালনগত চাহিদা পূরণ এবং প্রতিরক্ষা উৎপাদন ও সহায়তা অবকাঠামো শক্তিশালী করার কার্যক্রম জোরদারভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।

সূত্র: বার্তা সংস্থা মেহের

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...