লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে কিল-ঘুষিতে মো. হানিফ (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টায় উপজেলার ৫ নম্বর চরপাতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরপাতা এলাকায় এ ঘটনা ঘটে।
মো. হানিফ (৬২) ওই এলাকার মৃত হাবিব উল্লাহর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশের গোয়ালঘরের কাছে মাটি কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী বারেকের সঙ্গে হানিফের তর্ক হয়। একপর্যায়ে বারেক এলোপাতাড়ি কিল-ঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রায়পুর থানার ওসি শাহিন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

