ডেমরায় স্টিল কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৩

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ডেমরায় স্টিল কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৩

রাজধানীর ডেমরায় স্টিল কারখানায় বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন সাব্বির হোসেন (২৪), তোফাজ্জল হোসেন (৪৮) ও মাজেদ হোসেন (৫২)।

দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আল-আমিন হোসেন জানান, সকালে তারা স্টিল মিলে বয়লার মেশিনে লোহা গালানোর কাজ করছিলেন। তখন বয়লারের মধ্যে গোলযোগের কারণে একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গলিত লোহা আশপাশে ছড়িয়ে পড়লে তাদের তিন শ্রমিক দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সাব্বিরের ৩৫, তোফাজ্জলের ২৩ আর মাজেদ হোসেনের ১ শতাংশ পুড়ে গেছে। মাজেদকে ছুটি দেওয়া হয়েছে। বাকি দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন