কুড়িগ্রামে দুস্থদের মধ্যে পিসবের কোরবানির মাংস বিতরণ

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রামে দুস্থদের মধ্যে পিসবের কোরবানির মাংস বিতরণ

কুড়িগ্রামের নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলার অসহায় ও সুস্থ পরিবারের মধ্যে কোরবানির মাংস বিতরণ করেছে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন পিপলস ইমপ্রুভমেন্ট স্যোসাইটি অব বাংলাদেশ (পিসব)। কোরবানির ঈদের আনন্দ সবার মধ্যে বিলিয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করে সংগঠনটি।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র ও সংগঠনটির মাধ্যমে জানা যায়, কুড়িগ্রামের চরাঞ্চলসহ কয়েকটি এলাকার যেসব মানুষের মাংস কিনে খাওয়ার সক্ষমতা নেই, তাদের মধ্যে মাংস বিতরণ করা হয়। কোরবানির মাংস পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ও সহসভাপতি আব্দুল্লাহ বলেন, ‘কোরবানির পশু জবাই করে ঢাকা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, খাগড়াছড়ি, বান্দরবানসহ দেশের বিভিন্ন অঞ্চলের অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে মাংস বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও আমাদের সংগঠনের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’

সংগঠনটির পরিচালক মাওলানা ইমরান হুসাইন হাবিবী বলেন, ‘যারা আমার জন্য দোয়া করেছেন, যারা খোঁজখবর নিয়েছেন, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে আমার জন্য লিখেছেন, যারা নীরবে চোখের পানি ফেলে আল্লাহর কাছে আমার সুস্থতা চেয়েছেন, আমি সবার কাছে কৃতজ্ঞ। আপনাদের এই ভালোবাসা ও দোয়া আমার জীবনের অন্যতম বড় সম্পদ।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন