বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ১৬ বছর জেল-জুলুম, গুম-খুনসহ বিভিন্ন নিপীড়নের শিকার হয়ে আমরা হাসিনাবিরোধী আন্দোলন করেছি। অথচ নতুন দল ভাবছে, তারা একাই হাসিনার পতন ঘটিয়েছে। দলটি একাত্তরের মুক্তিযুদ্ধকেও বাদ দিতে চায়। তবে দেশ একবারই স্বাধীন হয়েছে। এছাড়া এদেশে সেকেন্ড রিপাবলিক বা গণপরিষদ নির্বাচনের কোনো সুযোগ নেই।
শুক্রবার বগুড়ার শিবগঞ্জ উপজলার মোকামতলা উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
ইশরাক বলেন, জনগণের ভোটে ক্ষমতায় এসে গণপরিষদ নির্বাচন বাস্তবায়নের আইন করতে হবে। সংস্কারের দায়িত্ব হলো নির্বাচিত সরকারের। কিন্তু সংস্কার কার্যক্রম দীর্ঘায়িত করলে প্রশ্নবিদ্ধ হবে অন্তর্বর্তী সরকার। তাই তাদের দ্রুত নির্বাচন দেওয়া উচিত।
তিনি বলেন, খুনি হাসিনার উপযুক্ত বিচার করতে হলে বিএনপির মতো শক্তিশালী সরকারের প্রয়োজন। আমরা কারো রক্তচক্ষুকে ভয় করি না। হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে আমরা ১৬ বছর আন্দোলন মাঠে ছিলাম।
কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি নুর আলম মোহাম্মদ মামুন তালুকদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মীর শাহে আলম, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, জেলা বিএনপির উপদেষ্টা মাহমুদ হোসেন তৌফিক, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

