গাজীপুরের শ্রীপুরে বারতোপা এলাকায় বকেয়া বেতনসহ ঈদ বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের দাবিতে মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে রেখেছে "খান ট্যাক্স" গার্মেন্টসের শ্রমিকরা।
বিজ্ঞাপন
বুধবার সকাল থেকে বকেয়া বেতন-ভাতার দাবিতে শ্রমিকরা আন্দোলন শুরু করেন শ্রমিকরা।
পোশাক শ্রমিকদের অবরোধে রাস্তার উভয় পাশে দুই কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয় ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রীপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সড়ক থেকে সরানোর চেষ্টা করছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

