ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বিষ্ণুপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে এক রক্তক্ষয়ী সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শৈলকূপা উপজেলার উমেদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তছির বিশ্বাস ও মতিয়ার চেয়ারম্যানের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের তিন শতাধিক লোক দেশি অস্ত্র নিয়ে একে অন্যের ওপর ঝাঁপিয়ে পড়ে। ফলে এ ঘটনায় উভয় পক্ষের প্রায় ৩০ জন কমবেশি আহত হয়। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় মারাত্মক আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
অন্যদিকে শৈলকূপা থানার ওসি হুমায়ন কবির মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষ্ণুপুর গ্রামের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

