‘পীর-মুরিদি আমাদের কাজ নয়, আমাদের কাজ হলো আল্লাহসন্ধানী মানুষদের আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া’- এই মহান প্রতিপাদ্য বাস্তবায়ন করে ইতিহাসের বুকে স্মরণীয়-বরণীয় হয়ে আছেন খলিফায়ে রাসুল (দ.) হজরত গাউছুল আজম (রা.)।
সোমবার দিন-রাতব্যাপী চট্টগ্রাম কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরিফে অনুষ্ঠিত কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসুল (দ.) হজরত শায়খ ছৈয়দ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু স্মরণে ৭২তম পবিত্র মিরাজুন্নবী (দ.) উদযাপন ও সালানা ওরসে হজরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ইছালে ছাওয়াব মাহফিলে এ মহামনীষীর একমাত্র খলিফা হজরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়দ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, যে পথ ধরে হজরত গাউছুল আজম (রা.) আল্লাহ পর্যন্ত পৌঁছেছেন, সেই মহান পথের সন্ধান পাওয়ার জন্য প্রতিষ্ঠিত করেছেন কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরিফের তরিকত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মুনিরিয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সালানা ওরছে পাকে বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, আলহাজ মীর কায়কোবাদ, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর, মাওলানা মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ রকিব উদ্দিন ও মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল। মিলাদ-কিয়াম শেষে প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরিফের প্রতিষ্ঠাতা হজরত শায়খ ছৈয়দ গাউছুল আজমের (রা.) ফুয়ুজাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

