মৌলভীবাজারের কুলাউড়ায় এক প্রবাসীর স্ত্রী ও সন্তান ছয় দিন থেকে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।
বিজ্ঞাপন
পুলিশ ও জিডি সূত্রে জানা গেছে কুলাউড়া উপজেলার দানাপুর গ্রামের দুবাই প্রবাসী হেলাল মিয়ার স্ত্রী সায়েরা খানম (৩০) ও তার শিশু কন্যা সহ রোববার সকালে নিজ বাড়ি থেকে বের হন। বের হওয়ার পর তার আর কোন হদিস পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুজির পর না পেয়ে তার শ্বশুর আলফু মিয়া সোমবার থানায় জিডি করেছেন।
এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না বলেন নিখোঁজ প্রবাসীর স্ত্রী ও শিশু কন্যাকে খুঁজে পেতে আমরা জোর তৎপরতা চালিয়ে যাচ্ছি।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

