বাঁশখালীতে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

বাঁশখালীতে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১
ছবি: আমার দেশ

বাঁশখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অ‌ভিযা‌ন চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ১ মাদককারবারীকে আটক ও মাদক পরিবহনে ব্যবহারিত একটি ট্রাক জব্দ করেছে।

বৃহস্প‌তিবার রা‌তে কালীপুর গুনাগরি খাসমহলের উত্তর পাশের চট্টগ্রাম-বাঁশখালী আঞ্চলিক মহাসড়কের ঈমানদার মার্কেটের সামনে থেকে ওই মাদককারবারীকে আটক ও ট্রাক জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী থানার অপা‌রেশন অ‌ফিসার (এসআই)‌ মো. আ‌রিফ হো‌সেন।

বিজ্ঞাপন

জানা যায়, গুনাগরি খাসমহলের উত্তর পাশের চট্টগ্রাম-বাঁশখালী আঞ্চলিক মহাসড়কের ঈমানদার মার্কেটের সামনে একটি ট্রাক দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকায় সন্দেহ প্রবণ ওই ট্রাকে (রেজিস্ট্রেশন নং ঢাকা-মেট্রো-ন-১৩-৯২০৫) পুলিশ তল্লাশি চালিয়ে ১০ (দশ হাজার) পিস ইয়াবাসহ চালক হাফিজ হাওলাদার (২৮)কে আটক করে পুলিশ। আটক হাফিজ হাওলাদার বাগেরহাট জেলার বাগেরহাট সদর বৈটপুর ইউপির ভদ্রপাড়া এলাকার মৃত জব্বার হাওলাদারের পুত্র । এ ঘটনায় হাফিজ হাওলাদারের বিরুদ্ধে এসআই আরিফ হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি রবিউল হক বলেন, মাদক ও ইয়াবা নির্মূলে পু‌লি‌শের এ অ‌ভিযান অব্যাহত থাক‌বে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন