মেহেদির কবর জিয়ারতে অঝোরে কাঁদলেন এমপি সেলিম

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

মেহেদির কবর জিয়ারতে অঝোরে কাঁদলেন এমপি সেলিম

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বহুল আলোচিত ফরিদ আহমদ ভূঁইয়া একাডেমীর নিহত শিক্ষার্থী মেহেদী হাসানের কবর জিয়ারত করে মেহেদির মাকে ধরে অঝোরে কাঁদলেন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ উপজেলার সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম।

শুক্রবার (১৯ জুন) সকাল ১১ টায় উপজেলার ৪ নং ইছাপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামে নিহত মেহেদী হাসানের বাড়িতে যান। তিনি সেখানে মেহেদী হাসানের মা বাবার সাথে কথা বলেন, তাদেরকে সান্ত্বনা দেন, এবং সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিচার না হওয়া পর্যন্ত কলেজের কার্যক্রম বন্ধ থাকবে, আমার ছেলের নামও মেহেদী হাসান তাই নিহত মেহেদীও আমার ছেলের মত।

এ সময় রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত ১৬ই জুন মঙ্গলবার উপজেলার ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমীর কিছু বিপথগামী শিক্ষার্থী মোবাইল চুরির অপবাদ দিয়ে মেহেদী হাসানকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...