এস. এম. ফয়সল এমপি

শহীদ জিয়ার আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

শহীদ জিয়ার আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে

হবিগঞ্জ- ৪ (মাধবপুর-চুনারঘাট) এমপি এস এম ফয়সল বলেছেন, জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক, যিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার রাজনৈতিক দূরদর্শিতা, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনগণমুখী রাষ্ট্র পরিচালনার দর্শন আজও দেশের মানুষের কাছে অনুকরণীয়। শহীদ জিয়ার আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

বিজ্ঞাপন

শনিবার বিকেলে মাধবপুর উপজেলায় বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান।

উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাক হামিদুর রহমান, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মীর খরশেদ আলম, সাবেক মেয়র হাবিবুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, এস এম জাবেদ, তাজউদ্দিন আহম্মদ টেনু, মাসুকুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত উল্লাহ, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফরিদুর রহমান, ছাত্রদলের আহ্বায়ক মারুফ মিয়া, যুগ্ম আহ্বায়ক সাজিদ হোসেন বকুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সুজন, জসিম শিকদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির, যুগ্ম আহ্বায়ক রাশেল মিয়া, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিফাত খাঁ, ইমন খান প্রমুখ।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন