গণমাধ্যমের খবর দেখে ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে প্রধানমন্ত্রী, দিলেন চিকিৎসা সহায়তা

গণমাধ্যমের খবর দেখে ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে প্রধানমন্ত্রী, দিলেন চিকিৎসা সহায়তা

‎গণমাধ্যমে খবর দেখে টাঙ্গাইলের সখীপুরে ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিলেন আর্থিক সহায়তা। চিকিৎসা অনুদান পৌঁছে দিলেন মুক্তিযুদ্ধ মন্ত্রী এড. আহমেদ আযম খান এমপি।

বিজ্ঞাপন

‎শনিবার (২২ আগস্ট) বেলা বারোটায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিদাস কলতান বিদ্যানিকতনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী নাঈম সিকদারের দাদা সাত্তার সিকদারের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এসময় মন্ত্রী মিষ্টি না খেয়ে সহপাঠীর মা'কে অর্থ সহায়তা দেওয়া পঁচিশ শিক্ষার্থীকে ফুল দিয়ে অভিনন্দন জানান ও নিজ হাতে মিষ্টি খাওয়ান।

‎কালিদাস কলতান বিদ্যানিকেতন  ক্যাম্পাসে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ মন্ত্রী এড. আহমেদ আযম খান এমপি বলেন, যখন প্রধানমন্ত্রী সংবাদ মাধ্যমে জানতে পেরেছেন কালিদাস কলতান বিদ্যানিকেতনের একজন শিক্ষার্থীর মা ক্যান্সার আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এবং ওই স্কুলের  শিক্ষক ও শিক্ষার্থীরা বিশ হাজার টাকা এবং মিষ্টি না খেয়ে নাঈমের সহপাঠীরা বিশ হাজার টাকা মোট চল্লিশ হাজার টাকা ওই মাকে সহায়তা দিয়েছে এই খবরটা জেনে প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছেন এবং আমাকে নির্দেশনা দিয়েছেন। এই খবরটা পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। উনি এই খবরটি পেয়েই আমাকে নির্দেশনা দিয়েছেন ওই ক্যান্সার আক্রান্ত মায়ের বাড়িতে যাওয়ার জন্য এবং ওই স্কুলে যাওয়ার জন্য। ক্যান্সারের চিকিৎসার প্রয়োজনীয় কি সহায়তা লাগে জানার জন্য এবং তাৎক্ষণিক সহায়তা দেওয়ার জন্য। 

‎তিনি আরো বলেন, সখিপুরের এই কলতান বিদ্যানিকেতনের শিক্ষার্থীর মায়ের ক্যান্সারের খবর-যেমন প্রধানমন্ত্রীর চোখ এড়ায় নি তেমনি  মাননীয় প্রধানমন্ত্রী  বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা ও জেলার প্রত্যন্ত গ্রামের মানুষের ছোট ঘটনাও প্রধানমন্ত্রীর চোখ এড়ায় না।

‎উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম-এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. খোরশেদ আলম, ভারপ্রাপ্ত সভাপতি মো. নাজিম উদ্দীন, ডেপুটি এটর্নি জেনারেল দেওয়ান হুমায়ুন কবীর রিপন, সার্কেল এএসপি (সখীপুর- বাসাইল) মোহাম্মদ আল মামুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ ছবুর রেজা, চলচ্চিত্র পরিচালক নিরাঞ্জন বিশ্বাস সহ প্রমুখ।

‎উল্লেখ্য, এসএসসি পাশের আনন্দে মিষ্টি না কিনে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালিদাস কলতান বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা একজন সহপাঠীর মায়ের ক্যান্সারের চিকিৎসার জন্য নগদ বিশ হাজার টাকা ও ওই স্কুলের অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ সকলে মিলে নগদ বিশ হাজার টাকা অর্থ সহায়তা করেছেন। সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। পরে শিক্ষার্থী নাঈম শিকদারের মা লাইলী বেগমের খোঁজ খবর নেন ও ক্যান্সার চিকিৎসায় আর্থিক তাঁর পাশে দাঁড়ানোর ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

‎গত সোমবার (১৭ আগস্ট) রাতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপিকে ফোন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আহমেদ আযম খান এমপি সার্বিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

‎ওই শিক্ষার্থীর পারিবারিক সূত্রে ও কলতান বিদ্যানিকেতনের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিদাস কলতান বিদ্যানিকেতন থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী নাঈম শিকদারের মা লাইলী বেগমের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ৪ আগস্ট ক্যান্সারে  আক্রান্ত হওয়ার বিষয়টি সনাক্ত হয়। ক্যান্সার চিকিৎসার জন্য যে আর্থিক সামর্থ্য থাকা প্রয়োজন সে সামর্থ্য ওই শিক্ষার্থীর পরিবারের নেই। ক্যান্সার চিকিৎসার টাকা জোগাড় করার জন্য ৭০ হাজার টাকায় একটি গরু বিক্রি করেছেন ওই শিক্ষার্থী নাঈম শিকদারের দাদা সাত্তার শিকদার।  শিক্ষার্থী নাঈম শিকদারের মা লাইলী বেগম বর্তমানে সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন