আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চট্টগ্রামের কোর্ট বিল্ডিং থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

চট্টগ্রামের কোর্ট বিল্ডিং থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার

চট্টগ্রামের কোতায়ালী থানার কোর্ট বিল্ডিং থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করেছে একটি বিশেষ সংস্থা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাকলিয়ার রাজাখালী এলাকা থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।

মোহাম্মদ ইদ্রিস নামে ওই ব্যবসায়ীর বাড়ি আনেয়ারার গহিরায়। তিনি পেশায় একজন ঠিকাদার।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা আমার দেশকে বলেন, ওই ব্যবসায়ী উদ্ধার হয়েছে। অভিযানে পুলিশও ছিল। তবে তিনি এই বিষয়ে আর কিছু বলতে রাজি হননি।

এর আগে বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে তাকে ৫-৬ জনের একটি টিম তুলে নিয়ে যায়। পরে তার মুঠোফোন থেকে তার ভাইকে কল দিয়ে টাকা দাবি করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন