দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় রুবেল ইসলাম (৩০) নামে এক মটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৬টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে নবাবগগঞ্জ থানাধীন দলার দরগাহ বাজারের পূর্ব পাশে শশ্মানঘাটের কাছে ঘটনাটি ঘটেছে।
নিহত রুবেল পার্বতীপুর উপজেলার তালনগর টেংরাগঞ্জ গ্রামের আ. রশিদ সরদারের ছেলে। নবাবগঞ্জ থানার এসআই জামিউল ইসলাম জানান, গোবিন্দগঞ্জের দিক আসা একটি আমবোঝাই ট্রাক নং চুয়াডাঙ্গা -ড-১১-০০৪৯-এর সামনের চাকা ব্রাস্ট হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ট্রাক ও মোটরসাইকেল সড়কের পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যান। এ বিয়ষে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিজ্ঞাপন
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

