শিবগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

শিবগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে অন্তর আলী নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার বিকেলে শিবগঞ্জ পৌর এলাকার ভাঙা ব্রীজ সংলগ্ন আমবাগানে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ওই যুবক শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর-মণ্ডলটোলা মহল্লার আবদুল মান্নানের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান।

তিনি জানান, বিকেলে ঝড়-বৃষ্টির সময় ভাঙা ব্রীজ সংলগ্ন আমবাগানে ফুটবল খেলছিলেন অন্তর আলী। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে নিহতের পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...