আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মৌলভীবাজার-৪ আসনে বিএনপি প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী জয়ী

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজার-৪ আসনে বিএনপি প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী জয়ী

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী।

বিজ্ঞাপন

তিনি মোট ১ লাখ ৬৯ হাজার ৬০৮ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ২০ হাজার ৪১৯ ভোট বেশি পেয়ে বিজয় নিশ্চিত করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা নূরে আলম হামিদী পেয়েছেন ৪৯ হাজার ১৮৯ ভোট।

অন্য প্রার্থীদের মধ্যে—

স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধু (ফুটবল প্রতীক): ৩৩,৯১১ ভোট

এনসিপি মনোনীত প্রার্থী প্রীতম দাস (শাপলা কলি প্রতীক): ৪,৮৭৫ ভোট

আবুল হাসান (মই প্রতীক): ৯৬৯ ভোট

জরিফ মিয়া (লাঙ্গল প্রতীক): ৯১০ ভোট

এদিকে, আসনটিতে অনুষ্ঠিত ‘হ্যাঁ-না’ ভোটে ‘হ্যাঁ’ পেয়েছে ১ লাখ ২৪ হাজার ৯২৭ ভোট এবং ‘না’ পেয়েছে ১ লাখ ৭ হাজার ১৭৮ ভোট।

মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা তৌহিদ উজ্জামান পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন