ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি দবিরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। প্যারোলে মুক্তি নিয়ে এমপির ছেলে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন বাবার জানাজায় অংশ নেন।
গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল তিনি করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। শনিবার সকালে দবিরুল ইসলামের লাশ সমির উদ্দিন কলেজ মাঠে পৌঁছায়। সেখান থেকে ডাঙ্গীস্থ বাসভবনে নিয়ে যাওয়া হয়। সকাল থেকে বিকাল পর্যন্ত ঠাকুরগাঁও-২ আসনসহ আশপাশের এলাকার মানুষ জানাজায় অংশ নেয়।
বেলা ৩টায় শহীদ আকবর আলী কলেজ মাঠে সাবেক এমপি মুক্তিযোদ্ধা দবিরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজায় বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশ নেন।
দ্বিতীয় জানাজা বড়বাড়ী বডের হাট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

