মহাসড়কে জ্বলছে গাছের গুড়ি ও টায়ার

বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ

বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ
ছবি: আমার দেশ

বরিশাল নগরীর নথুল্লাবাদ বাসস্টান্ডে থাকা একটি পরিত্যক্ত বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা দিকে এ ঘটনা ঘটে। আগুনের বিষয়টি আচঁ করতে পেরে বাসস্টান্ডে থাকা শ্রমিকরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিভিয়ে ফেলে। তবে এটি কোনো নাশকতা নয়, সিগারেটের আগুন থেকে বাসে আগুনের সূত্রপাত বলে দাবি করেছেন বাস মালিক সমিতির সভাপতি মোশারফ হোসাইন । অপরদিকে সন্ধ্যা ৭টার দিকে নগরীর গড়িয়ারপাড় ও গৌরনদী উপজেলার বিভিন্ন স্থানে সড়কে গাছের গুড়ি ফেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

সূত্র জানায়, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নথুল্লাবাস বাসস্টান্ডে পার্কিং করা তালাবদ্ধ বিএমএফ পরিবহনে (রেজিস্ট্রেশন নং বরিশাল মেট্রো-ব-১১-০০৩৮) জানালার ফাঁক দিয়ে ইঞ্জিন কভারের ওপর আগুন লাগিয়ে দেয়া হয়। এতে পরিবহনের ইঞ্জিন কভার ও স্টিয়ারিংসহ আংশিক ক্ষতিগ্রস্ত হয়ে পুড়ে যায়।

বিজ্ঞাপন

বাসস্ট্যান্ডের শ্রমিকরা গাড়িতে আগুন দেখতে পেয়ে জানালার গ্লাস ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনেন। নথুল্লাবাদ বাসস্টান্ডে দ্বায়িত্বরত ট্রাফির ইন্সপেক্টর হেলাল আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কে বা কারা কিংবা কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তিনি নিশ্চিত করেননি।

এদিকে সন্ধ্যা ৭টার দিকে নগরীর গড়িয়ারপাড় এলাকায় সড়কে গাছের গুড়ি ফেলে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় দূর্বৃত্তরা। এসময় তারা ছাত্রলীগের ব্যানারে বিভিন্ন স্লোগান দেয়। এছাড়া মহাসড়কের গৌরনদীর বাটাজোর বাইচখোলা ও খাঞ্জাপুর ফকির বাড়ির সামনের মহাসড়কে টায়ার জ্বালিয়েছে দুর্বৃত্তরা।

একটি নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রে জানা গেছে, লকডাউনের পক্ষে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এসব অপকর্ম করেছে। তবে পৃথক এ ঘটনার সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলেও সূত্রটি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বরিশাল বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন আমার দেশকে বলেন, সন্ধ্যার পর বাস স্টান্ডে থাকা একটি পরিবহনে কে বা কারা আগুন দিয়েছে তা বুঝতে পারছি না।

এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম আমার দেশকে বলেন নথুল্লাবাদ বাসস্টান্ডে বাসে আগুনের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে গড়িয়ারপাড় এলাকায় সড়কে গুড়ি ফেলে আগুনের খবর পাইনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...