প্রান্তিক ও সুবিধা বঞ্চিত মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষে ভোলার বোরহানউদ্দিনে হাফিজ ইব্রাহিম কলেজে উদ্বোধন করা হয়েছে ফ্রি হেলথ কেয়ার ক্যাম্প।
সোমবার ক্যাম্পটি উদ্বোধন করেন ভোলা-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম।
এসময় তিনি বলেন, গ্রামীণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের ন্যায় আগামীতেও যাতে এ সেবা অব্যাহত থাকে, সেই ব্যবস্থা নেব। এছাড়া দেশি-বিদেশি বড় বড় ডাক্তারদের এনে এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে পারি, সেই লক্ষে কাজ করবো।
হাফিজ ইব্রাহিম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকারিয়া আজম এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম আরও বেশি প্রয়োজন। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
উদ্বোধন দিনে হেলথ কেয়ার থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিয়েছেন ২ হাজার ৬ শত সুবিধাবঞ্চিত অসহায় মানুষ। দিনব্যাপী আয়োজিত এ স্কয়ার ফার্মাসিউটিক্যালস ফ্রি হেলথ কেয়ার ক্যাম্পে অভিজ্ঞ ১০-১২ জন চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এর পাশাপাশি সুবিধা বঞ্চিত, অসহায় ও হত দরিদ্র এক হাজারের অধিক রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

