আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের লাশ

উপজেলা প্রতিনিধি, লালমোহন (ভোলা)

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের লাশ

ভোলার লালমোহনে মৎস্য রক্ষা অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পীডবোট উল্টে নিখোঁজ পুলিশ কনস্টেবলের লাশ পাওয়া গেছে।

নিখোঁজের দু'দিন পর দৌলতখান ভবানীপুর ইউনিয়নের বটতলা নামক এলাকার মেঘনা তীরে নিথর দেহ দেখতে পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিখোঁজ পুলিশ কনস্টেবলের নাম মো. ফখরুল। ফখরুলের গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ। তিনি স্ত্রীকে নিয়ে মঙ্গলসিকদার পুলিশ ফাঁড়িতে থাকতেন।

বিজ্ঞাপন

নিখোঁজের পর তাঁর স্ত্রী অভিযোগ করে বলেন, রোযার দিন ইফতারির সময় অসুস্থ স্বামীকে জোড় করে অভিযানে নিয়ে যায়। তিনি এব্যাপারে মৎস্য অফিসকে দায়ী করে প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করেন।

লালমোহন থানার ওসি মো.অলিউল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন